ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ১২৮৫ জন কৃষক

  • আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার দাগনভূঞা উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বীজের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ ডাল, মসুর ডাল, সয়াবিন ও খেসারি।
আজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন।
বিনামূল্যে বীজ ও সারের পরিমাণ প্রসঙ্গে কৃষি বিভাগ সূত্র জানায়, আজ ৬০জনের মধ্যে বিনামূল্যে সার, বীজ প্রদান করা হয়েছে। এরপর উপজেলার প্রত্যেক ইউনিয়নে দায়িত্বরত কৃষি কর্মকর্তা উপকারভোগীদের কাছে বীজ ও সার হস্তান্তর করবেন। গম বীজের ক্ষেত্রে উপজেলায় ৬০জন কৃষক বিঘাপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। অন্যদিকে ৭৫ জন কৃষককে বিঘাপ্রতি ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া তেলবীজের ক্ষেত্রে ৬৬০ জন কৃষক বিঘা প্রতি ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩৪০ জন কৃষককে বিঘাপ্রতি সূর্যমুখী বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষককে বিঘাপ্রতি ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ১০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
ডাল বীজ প্রসঙ্গে সূত্রটি জানায়, ৩০জন কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৩০জন কৃষক মসুর বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৫ কেজি এমওপি সার, এবং ৪০জন কৃষকপ্রতি ৮ কেজি খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ১২৮৫ জন কৃষক

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩