ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাবালিয়ায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৫, নিখোঁজ ১২০

  • আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৯৫ জন হয়েছে। নিখোঁজ রয়েছে ১২০ জন।

বৃহস্পতিবার গাজার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

এদিকে, জাতিসঙ্ঘ বলেছে, ‘অসামঞ্জস্যপূর্ণ এ আক্রমণ যুদ্ধাপরাধের সমান।’

কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো জাবালিয়া ক্যাম্পে ইসরাইলি হামলা
গাজা থেকে আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, গত কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো জাবালিয়ায় হামলা চালাচ্ছে ইসরাইল।

ইসরাইলি এ বোমা হামলায় সর্বশেষ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে।

হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার সরকারের মিডিয়া অফিসের তথ্যমতে, গত মঙ্গলবার ও বুধবারের বোমা হামলায় ২০০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অন্তত ৭৭৭ জন আহত হয়েছে। এছাড়া ১২০ জন এখনো নিখোঁজ রয়েছে।

এটি একটি জেগে ওঠার আহ্বান : বিশ্লেষক
জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলাকে ‘জেগে ওঠার আহ্বান’ হিসেবে বর্ণনা করে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জুইরি বলেন, ইসরাইলি এ হামলার পর বিশ্ব সম্প্রদায়ের উচিত যুদ্ধবিরতির চাপ দেয়া।

আলজাজিরাকে তিনি বলেন, “জাবালিয়া ও অন্যান্য স্থানে যা হচ্ছে তা বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপের জন্য যথেষ্ট। এটা করতে… যারা হস্তক্ষেপ করতে পারেন তারা জেগে ওঠোন এবং বলেন, ‘যুদ্ধবিরতি কর’।”

‘সেখানে যে পর্যায়ের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে এবং যে পরিমাণ হতাহত হচ্ছে, এটা একেবারে অবিশ্বাস্য,’ বলেন তিনি।

পশ্চিমতীরে রাতভর অভিযানে ৬০ ফিলিস্তিনি আটক
অধিকৃত পশ্চিমতীরে রাতভর অভিযান চালিয়ে ৬০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে সেখানে আটক ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়িয়েছে। এদের মধ্যে অর্ধেককে প্রশাসনিক ডিটেনশনে পাঠানো হয়েছে।

এদিকে, ওই সময়ের মধ্যে ইসরাইলি হামলায় পশ্চিমতীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত হয়েছেন ২ হাজার ১০০ জনের বেশি।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবালিয়ায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৫, নিখোঁজ ১২০

আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩