ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অতীতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য যেমন ভালো সম্পর্ক চেয়েছে, এখনও তারা তেমনি চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী যুক্তরাজ্য। দেশটি চায় বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল সরকার হোক। নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চায় তারা।’ শনিবার বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা এমন অভিমত ব্যক্ত করেন।

বৈঠকশেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিএনপির মহাসচিব জানান, ‘যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ ও এবং ভিসা জটিলতার ওপর আলোচনা হয়েছে। লন্ডনের ভিসা ঢাকা থেকে এখনও করা যায় না। সেটি দিল্লি থেকে সংগ্রহ করতে হয়। এ বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ফখরুল জানান, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক  ‌উন্নয়নের উপায়,  ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, তিন দিনের সফরে ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন অলোক শর্মা। শনিবারই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাজ্যের এই মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭