ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

৫৩০০ বছর পর জানা গেল মৃত্যুর কারণ

  • আপডেট সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ বছর আগে পাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের মৃতদেহ নিয়ে গবেষণা থেকে অনেক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, গবেষণায় তারা পেয়েছেন যে, ওই লোকের মৃত্যু হয়েছিল ঘাড়ে তীর বিদ্ধ হওয়া ও মাথায় আঘাতের কারণে।

তারা বলেন, ওই মৃতদেহ থেকে পাওয়া তথ্য আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে সহায়ক হবে।

১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বর বরফের ভেতর থেকে মমি করা ওই মৃতদেহ উদ্ধার করা হয়। অস্ট্রিয়া-ইতালি সীমান্তের ওটজাল আল্পস পর্বত থেকে পাওয়া ওই মৃতদেহের নাম দেওয়া হয়েছিল ওটজি।

পরীক্ষা করে জানা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল খ্রিষ্টপূর্ব ৩৩৫০-৩১০০ সালের মধ্যে। ২৫ বছর ধরে এই মমি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এটা থেকে অনেক নতুন তথ্য পেয়েছেন বলেও দাবি করেছেন তারা।

ইতালির বলৎসানোতে সোমবার অনুষ্ঠিত কংগ্রেসে এসব তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, তার পাকস্থলীতে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এছাড়া তারা তার মৃত্যু সম্পর্কিত অনেক তথ্য পেয়েছেন।

বলৎসানোর ইউর্যারক ইনস্টিটিউট ফর মামিস অ্যান্ড দি আইসম্যানের পরিচালক আলবার্ট জিংক বলেন, তার পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়া আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সহায়ক হবে।

গবেষকেরা দেখতে পান ওটজির ঘাড়ে একটি তীরের ফলার অংশ। এ ছাড়া তার মাথায় জোরে আঘাত করা হয়েছিল বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। এরপর অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

ওটজির পাকস্থলীতে থাকা দ্রব্য থেকে দেখা যায়, মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে বন্য ছাগলের ঝলসানো মাংস খেয়েছিলেন তিনি।

সোমবার বলৎসানো জাদুঘরে এক বিশেষ মমি প্রদর্শনীতে ওয়েটজির পাকস্থলীতে পাওয়া ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার সর্বশেষ তথ্য তুলে ধরেন বিজ্ঞানীরা।

জাদুঘরের পরিচালক অ্যাঞ্জেলিকা ফ্লেকিংজার বলেন, ‘এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মমি আবিষ্কারগুলোর একটি। প্রাগৈতিহাসিক যুগের দিকে চোখ রাখার এক অনন্য জানালা এটি যা অবিশ্বাস্য পরিমাণ তথ্যের উৎস।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫৩০০ বছর পর জানা গেল মৃত্যুর কারণ

আপডেট সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭