ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ত্রিশলার আবদারে বিরক্ত ‘মুন্নাভাই’

  • আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ছিলেন মডেল-অভিনেত্রী, রিচা শর্মা। খুব অল্প বয়সেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আর বাবাকে, বলিউডে সকলে এক সময়ে ‘সঞ্জুবাবা’ নামে ডাকলেও, বর্তমানে তিনি ‘মুন্নাভাই’ বলেই বেশি পরিচিত।

ত্রিশলার নিউ লুক।

কথা হচ্ছে সঞ্জয় দত্ত-কন্যা ত্রিশলা দত্তকে নিয়ে। মা মারা যাওয়ার পরে, ছোট্ট মেয়েটি তার দাদু-দিদিমার কাছেই বড় হয়, মার্কিন দেশে। ‘ফরেনসিক সায়েন্স’ নিয়ে পড়াশোনা করে, যথেষ্ট সুখ্যাতির সঙ্গে কাজ শুরু করেন গোয়েন্দা বিভাগের সঙ্গে।

কিন্তু, ত্রিশলার রক্তে রয়েছে অভিনয়। দাদি-দাদা, নার্গিস ও সুনীল দত্তের মতো প্রতিভাশালী অভিনেতার দ্বিতীয় প্রজন্ম ত্রিশলা যে অভিনয় বা বলিউডের দিকে ঝুঁকবেন, তা বলাই বাহুল্য।

এক সময়ের গোলগাল মেয়েটিকে এখন দেখলে প্রায় চেনাই যায় না। যে কোনও বলিউড সুন্দরীকে হার মানিয়ে দেবে তাঁর স্টাইল স্টেটমেন্ট। এবং তাঁর এই মেকওভার-এর পরেই বলিউডে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন ত্রিশলা। কিন্তু, বাবা সঞ্জয় দত্তের একেবারেই মত নেই মেয়ের এই আব্দারে।

বাবা সঞ্জয় দত্তের স্নেহের আলিঙ্গনে মেয়ে ত্রিশলা।

এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, মেয়ে ত্রিশলার বায়না শুনে তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে সামনে থাকলে হয়ত তার পা-ই ভেঙে দিতেন।

বাবা হিসেবে সঞ্জয় একেবারেই চান না যে ত্রিশালা তাঁর পেশা হিসেবে অভিনয়কে বেছে নিন। তার মতে, অভিনেতা হওয়া এত সহজ ব্যাপার নয়। তা ছাড়া, ত্রিশলার ‘আমেরিকান-হিন্দি’ মোটেই পছন্দ করবেন না এ দেশের সিনেপ্রেমিকরা। ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে মেয়ে বর্তমানে ফ্যাশন জগতেও পা রেখেছেন। সঞ্জয় দত্ত এতেই খুশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশলার আবদারে বিরক্ত ‘মুন্নাভাই’

আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭