ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো’

  • আপডেট সময় : ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 363
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। তাই আমাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে বলবো, আমাদের বিষয় নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের বিষয়ে দয়া করে আগে বিশ্লেষণ করুন।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক প্রতিবেদনের পর রবিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, জঙ্গি দমনেও ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে বাংলাদেশ সফল। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ শ মানুষ প্রতিবছর নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায় এবং সেখানে চলতি বছরে ৬০০শ মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে।

গুয়ান্তানামো বে বন্দি শিবিরে আপনাদের নির্যাতনের কথা সারা বিশ্ব জানে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের মধ্যে বেশিরভাগই ধর্মীয় সংখ্যালঘুসহ কৃষ্ণাঙ্গরা নিহত হয়। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সেখানে বেশি। আমাদের দেশে এরকম কোনো ঘটনার দৃষ্টান্ত নেই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বডুয়া, উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো’

আপডেট সময় : ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭