ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিলিপাইনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

  • আপডেট সময় : ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও নগরীতে রোববার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইন্সটিটিউট একথা জানিয়েছে।

ইন্সটিটিউটের বিবৃতিতে আরো জানা যায়, রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে সুরিগাও ডেল নর্তে প্রদেশের সুরিগাও নগরী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মাটির ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে একথা বলা হয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এটি ১৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এতে আরো বলা হয়, মিন্দানাওয়ের বুতুয়ান প্রদেশ ও ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামারের গুইউয়ানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত দুটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। সিনহুয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭