ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

এম এ জি ওসমানীর চরিত্রে অমিত হাসান

  • আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্রের মন্দাভাব অনেকটাই কেটে গেছে। ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা। আর তারকারাও ভিন্নমাত্রার চরিত্রে নিজেদেরকে মেলে ধরেছেন পর্দায়। এবার নতুন একটি সিনেমায় দেখা যাবে একাধিক নায়ককে। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ব্যারিটন ভয়েসের অভিনেতা অমিত হাসানকে। তিনি করবেন স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর চরিত্রটি। সিনেমার নাম ‘অপারেশন জ্যাকপট’।

গতকাল মুঠোফোনে এই প্রতিবেদকের কাছে সত্যতা নিশ্চিত করে অমিত হাসান বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ একটি সিনেমা অংশ হতে যাচ্ছি। এটা হবে আমার জন্য চ্যালেঞ্জিং কারণ যার চরিত্রটি করবো তিনি এদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। খুবই বড় চরিত্র, তাকে আত্মস্থ করতে হচ্ছে।
দেশে ফেরার প্রশ্নের জবাবে জ্যোতিখ্যাত অভিনেতা অমিত হাসান বলেন, নভেম্বরের মাঝামাঝি এসেছি, কিন্তু সেভাবে কাউকে জানাইনি, এখন নতুন সিনেমা চুক্তিবদ্ধ হলাম তাই প্রকাশ্যে আসতেই হলো।

আমেরিকা-বাংলাদেশ যাওয়া আসার মধ্যে থাকা অমিত বলেন, দেশের বাইরে গেলে মাতৃভূমিকে খুব মিস করি। এবার অনেক দিনের জন্য এসেছি। অনেক কাজ করতে চাই। সিনেমাও হচ্ছে প্রচুর, খোঁজ-খবর নিয়ে জেনেছি চরিত্র নির্ভর সিনেমার কাটতি বেশি। আমি আগে নায়ক ছিলাম গত এক দশক ধরে খলচরিত্রে কাজ করছি, আশা করছি চরিত্রনির্ভর কাজগুলোতে নির্মাতারা আমাকে নিয়ে ভাববেন।

অমিত হাসান ছটকু আহমেদের হাত ধরে ‘চেতনা’ সিনেমার মাধ্যমে পর্দায় পা রাখেন। মেঘলা আকাশ, জামাই শ^শুর, তোমার জন্য পাগল, রঙিন উজানভাটি, জিদ্দি, বিদ্রোহী প্রেমিক, ভালোবাসার ঘর, কে আপন কে পর, ভালোবাসার রঙ, শিকারি, হিরো দ্য সুপারস্টার, বসগিরি, সুলতানা বিবিয়ানা, বস ২, রাজনীতি প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে দীর্ঘদিন নাটকীয়তার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। আর এটি নির্মাণ করবেন ‘পাগলু’ খ্যাত ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস।

‘অপারেশন জ্যাকপট’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়া আরও রয়েছেন, রিয়াজ আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, নিরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন নূর সজল, জিয়াউল রোশান ও জয় চৌধুরী। তবে রিয়াজ, রোশান ও নিরবের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি না হলেও অন্য সাত অভিনেতা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান রাজীব।

এ ছাড়া সিনেমায় নারী শিল্পীদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের। তালিকায় রয়েছেন স্বস্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জির মতো অভিনেত্রীরা।
জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটির শুটিং হবে ৭০ দিন। ফেব্রুয়ারিতেই শুটিং শেষ করতে চান নির্মাতা। সব ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এম এ জি ওসমানীর চরিত্রে অমিত হাসান

আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩