ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

দুর্নীতির মামলায় জামিন বহাল শওকত আজিজের

  • আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 341
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন  দেন হাইকোর্ট।পরে এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক।

দুর্নীতি করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় শওকত আজিজ ও আশফাক আজিজের নামে মামলা করে দুদক। এর পর দিনই  শওকত আজিজ রাসেলকে পরীবাগ থেকে গ্রেফতার করে দুদক।

পরে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন শওকত আজিজ রাসেল। আদালত রাসেলকে তিন মাসের জামিন দেয়ার পাশাপাশি কেন তাকে জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতির মামলায় জামিন বহাল শওকত আজিজের

আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭