রেখার সিঁদুর রহস্য ফাঁস!
- আপডেট সময় : ১২:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
- / 497
আশির দশকে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। সেই অধ্যায় অতীত হলেও এখনও তাদের সম্পর্কে কানাঘুষা চলেই। কেননা অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে সর্বত্র, রেখার সিঁথিতে সিঁদুর দেখা যায়। তখন সবার মনে একটাই প্রশ্ন দানা বাঁধে, কার জন্য সিঁদুর পরেন রেখা? সম্প্রতি এই রহস্যের উন্মোচন হয়েছে।
জানা গেছে, বিগ বি’র জন্য নয়, আসলে সঞ্জয় দত্তের জন্য সিঁথিতে সিঁদুর পরেন রেখা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেখতে দেখতে ৬২ বসন্ত পার করলেও তার ব্যক্তিগত জীবন আজও রহস্যে ঘেরা। এই অভিনেত্রীর বিবাহিত জীবন বেশ ধোঁয়াশার। তবে সেই রহস্যের পর্দা এবার ফাঁস হয়েছে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, অভিনেতা সঞ্জয় দত্তকে না কি গোপনে বিয়ে করেছিলেন রেখা এবং সেই খবরই সোশাল মিডিয়ার দৌলতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, রেখার প্রাক্তন স্বামী মুকেশ আগরওয়াল মারা গিয়েছেন সেই ১৯৯১ সালে। তারপরও বিভিন্ন অনুষ্ঠানে রেখাকে দেখা যেত সিঁথিতে সিঁদুর পরে। অনেকেরই ধারণা, বিগ বির সঙ্গে পুরনো প্রেম ভুলতে না পেরে তার নামেই সিঁথিতে সিঁদুর পরেন রেখা।
কিন্তু সম্প্রতি জানা গেছে, রেখার জীবনী লেখক ইয়াসির উসমান সেই সিঁদুর রহস্য নিজের বইয়ে ফাঁস করেছেন। ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ নামক ওই জীবনীতে ইয়াসির লিখেছেন, সিঁথির সিঁদুর অমিতাভ নয়, সঞ্জয় দত্তর জন্য পরেন রেখা।
সূত্রের খবর, ১৯৮৪ সালে জমিন আসমান ছবির শুটিংয়ের সময়ই বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন সঞ্জু বাবা ও রেখা। তখনই গোপনে বিয়ে করে নেন তারা।


























