ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

চরাঞ্চল থেকে শুরু করে দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, কুতুবদিয়ার চরাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে।
তিনি আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘প্রতিটি ঘর ২০২১ সালের মধ্যে আমরা আলোকিত করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, কুতুবদিয়ার চরাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুত পৌঁছে গেছে। সোলারে হোক বা গ্রীড কানেক্টিভিটিতে হোক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। বিদ্যুতের সাথে আরেকটি বড় উদাহরণ দিতে চাই। বাংলাদেশ বিশ্বে বিশেষকরে সোলার হোম সিস্টেমে এখন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রায় ৫০ থেকে ৫২ লাখ ঘরে আমাদের সোলার বাতি জ্বলছে।’
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গত ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার এই প্রস্তাবে সমর্থন জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এফোর্টিবিলিটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা বিদ্যুৎকে এফোর্টিবল করতে পারি, কিভাবে নিরবিচ্ছিন্ন রাখতে পারি, কিভাবে বিদ্যুৎকে আমরা রিলায়েবল রাখতে পারি-এই তিনটি জিনিষকে মাথায় রেখে আমরা আবার একটা রিভিউ মাস্টারপ্ল্যান করেছি। যাতে বিদ্যুৎ এবং জ্বালানিতে দেশ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।’
তিনি বলেন, ‘গ্যাসের অনুসন্ধান বাড়ানোর জন্য আমরা ইতোমধ্যে ৪৬টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে ভোলায়, শাহাজাদপুর ও ইলিশায় নতুনভাবে গ্যাস আবিস্কৃত হয়েছে। সেখানকার গ্যাস কিভাবে আমরা বরিশাল পর্যন্ত নিয়ে পটুয়াখালিসহ যশোরে সংযোগ দেবো। যশোরের সাথে কিভাবে আমরা রংপুরের গ্যাস পাইপলাইনের সংযোগ করব তারও ব্যবস্থা আমরা নিয়েছি।
নসরুল হামিদ বলেন, ‘ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে শরিয়তপুর, মাদারীপুর অংশে গ্যাস লাইন নিয়ে বরিশালের সাথে সংযোগ করব। অর্থাৎ মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুরে যেসব শিল্প এলাকা রয়েছে সেখানে যেন আমরা গ্যাসের সংযোগ দিতে পারি তারও আমরা ব্যবস্থা করছি।’
আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এস. এম. শাহজাদা, শেখ তন্ময়, মোহা. আসাদুজ্জামান আসাদ, নুরুন্নবী চৌধুরী, সেলিম মাহমুদ, ফেরদৌস আহমেদ, মো. মজিবুর রহমান (মজনু), শফিউল আলম চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মহিউদ্দিন আহমেদ, আব্দুল আজিজ, ময়েজ উদ্দিন শরীফ, আব্দুস সবুর, স্বতন্ত্র সদস্য আব্দুল ওয়াহেদ, আব্দুল কাদের আজাদ, মো. আজিজুল ইসলাম ও হামিদুল হক খন্দকার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরাঞ্চল থেকে শুরু করে দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪