ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

প্রধান নির্বাচক হলেন লিপু ; কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম

  • আপডেট সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে জাতীয় দলের নির্বাচক প্যানেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিনহাজুল আবেদিন নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন লিপু। ২০১১ সালে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হবার পর ২০১৬ সাল থেকে নির্বাচন প্যানেলকে নেতৃত্ব দেন নান্নু। তার প্যানেলেরই অপর সদস্য নির্বাচক হাবিবুল বাশার সুমনের মেয়াদ বাড়েনি। তবে বহাল রাখা হয়েছে অন্য নির্বাচক আব্দুর রাজ্জাককে।
সুমনের জায়গায় বাংলাদেশের সাবেক ব্যাটার হান্নান সরকারকে নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে।
এর আগে সাবেক বিসিবি পরিচালক এবং ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানও ছিলেন লিপু।
বোর্ডের নেওয়া আরও কিছু সিদ্বান্তের মধ্যে ২০২৪ সালে জাতীয় খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিতে মোট ২১ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু চুক্তিতে জায়গা হয়নি তামিম ইকবালের। এতে আন্তর্জাতিক ক্রিকেট তামিমের ভবিষ্যত নিয়ে শংকা আরও বেড়ে গেল।
তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে শুধুমাত্র লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডেতে। এতে টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের পারফরমেন্স মূল্যায়নের পর তাদের ফলাফল এবং সুপারিশ বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে বিশেষ কমিটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান নির্বাচক হলেন লিপু ; কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম

আপডেট সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪