ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

শান্তি আলোচনার পর কায়রো ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিনিধি দল

  • আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার পর তেল আবিবের একটি প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গাজায় সাময়িক যুদ্ধবিরতি পালনের ব্যাপারে কাতারের মধ্যস্থতায় একটি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া মিশরের রাজধানীতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাত করেন।
এ আলোচনা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থল অভিযান চালাতে ইসরায়েলি বাহিনীর পুরোদমে এগিয়ে যাওয়ার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করার একটি জোরালো প্রচেষ্টার অংশ ছিল। আর এ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের কর্মকর্তারাও অংাশগ্রহণ করেন। ইসরায়েলি হামলায় অর্ধেকেরও বেশি মানুষ পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘ এ ধরনের হামলায় সম্ভাব্য বেসামরিক নাগরিক হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ইসরায়েল রাফাহসহ পুরো গাজা থেকে হামাসকে একেবারে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিনিধি দল মঙ্গলবার রাতে কায়রো ত্যাগ করেছে।
এ আলোচনার ব্যাপারে অবহিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বার্নিয়ার প্রতিনিধি দল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ না করেই মিশরের রাজধানী ত্যাগ করেছে।
এদিকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-কাহেরা মিশরের এক উর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আলোচনা আরো তিন দিন চলবে।
খবরে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন, আলোচনা বেশিরভাগই ‘ইতিবাচক’ ছিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ আলোচনাকে ‘গঠনমূলক এবং সঠিক পথে অগ্রসর’ বলে অভিহিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি আলোচনার পর কায়রো ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিনিধি দল

আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪