ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাগদানের ঘোষণা দিয়েছেন

  • আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার একটি রোমান্টিক টুইটে বান্ধবী জোডি হেডনের সাথে তার বাগদানের কথা প্রকাশ করেছেন।
৬০ বছর বয়সী আলবানিজ একটি লাভ হার্ট ইমোজির পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘তিনি (তার বান্ধবী) হ্যাঁ বলেছেন।’
ঘোষণার নীচে তিনি একটি সেলফি পোস্ট করেছেন, যেটি ভ্যালেন্টাইন্স ডে-তে তোলা হয়েছে। এই জুটিকে ছবিতে হাস্যোজ্জ্বল দেখা যায়।
হেডন পান্না সবুজ পোশাক পরেছে এবং হেডন তার হাত আলবানিজের বুকে রেখেছেন। তার আঙুলে বাগদানের একটি আংটি দৃশ্যমান।
প্রধানমন্ত্রী একটি হালকা-নীল কালার শার্ট পরেছেন।
সরকারী সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে, ২০২০ সালে মেলবোর্নের একটি ব্যবসায়িক নৈশভোজে হেডনের সাথে আলবেনিজের দেখা হয়েছিল। তিনি হলেন প্রথম অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকাকালীন বাগদান করলেন।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং পোস্ট করে বলেছেন,‘ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি তোমাদের উভয়ের জন্য খুব খুশি!’
অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এবং ইংরেজ সেলিব্রিটি শেফ নাইজেলা লসনসহ অন্যদের কাছ থেকে দ্রুত সামাজিক মাধ্যমে অভিনন্দন ছড়িয়ে পড়ে।
অনলাইন সমালোচকরা বলেছে, আলবেনিজ গাজার যুদ্ধসহ চাপের বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
আলবেনিজ, ডাকনাম আলবো, হাই স্কুলে থাকাকালীন বাম রাজনীতি কেন্দ্রিক লেবার পার্টিতে যোগদান করেন এবং পরে সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে পড়েন।
তিনি ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাগদানের ঘোষণা দিয়েছেন

আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪