ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

সেফ প্লাস প্রকল্প ভাসানচরে সম্প্রসারণে সুইডেনের প্রতিশ্রুতি

  • আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবুজায়নের জন্য ক্যাম্প এলাকায় বৃক্ষরোপণ ও শাকসবজি চাষ কর্মসূচী সেফ প্লাসের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কার্যক্রম ভাসানচরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন। এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে জ্বালানীর জন্য এলপিজিও সরবরাহ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সঙ্গে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ভন লিন্ড এ প্রতিশ্রুতির কথা জানান।
সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল রিজাইলেন্স প্রজেক্টের ২য় পর্যায়ের প্রকল্পে বরাদ্দ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
এ বিষয়ে রাষ্ট্রদূত সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া সাক্ষাৎকালে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি, কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম, কক্সবাজারের ক্যাম্পসমূহে শরণার্থীদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়:নিস্কাশন এবং রাখাইন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ এবং এ বি এম শফিকুল হায়দার উপস্থিত ছিলেন ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেফ প্লাস প্রকল্প ভাসানচরে সম্প্রসারণে সুইডেনের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪