ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘স্মার্ট উপহার’ ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 463
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ সোহেল, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে  আজ সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘স্মার্ট উপহার’ ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মদ পলক, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ‘স্মার্ট উপহার’ তার জ্বলন্ত প্রমাণ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে ডিজিটাল বাংলাদেশ অবশ্যই গড়তে হবে। সেজন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্ম-কান্ডে বেশি বেশি জন সম্পৃক্ততা বাড়াতে হবে। আমাদের ত্যাগ প্রজন্মের জন্য আর্শিবাদ বয়ে আনবে। আজ প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত স্মার্ট সেবা চালু হয়েছে। তথ্য ও প্রযুক্তির ছোঁয়া প্রত্যন্ত গ্রাম-গঞ্জ পর্যন্ত পৌঁছেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ.ফ.ম রুহুল হক,সংসদ সদস্য, সাতক্ষীরা-৩। ফিরোজ আহম্মেদ স্বপন,সংসদ সদস্য, সাতক্ষীরা-১। আশরাফুজ্জামান, সংসদ সদস্য, সাতক্ষীরা-২। মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,পুলিশ সুপার, সাতক্ষীরা। আলহাজ্ব এ কে ফজলুল হক, সভাপতি, জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা। মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান,জেলা পরিষদ,সাতক্ষীরা। স্বাগত বক্তব্য প্রদান করেন-নিলুফা ইয়াসমিন,উপ-প্রকল্প পরিচালক,হার পাওয়ার প্রকল্প।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-মোহাম্মদ হুমায়ুন কবির,জেলা প্রশাসক, সাতক্ষীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘স্মার্ট উপহার’ ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪