সংবাদ শিরোনাম ::
মেঘ বালিকা
- আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / 350
তৌকির আহাম্মেদ
মেঘ বালিকা দুর আকাশে
হাওয়ায় তুমি ভাসো
ইচ্ছে হলেই হঠাৎ করে
বৃষ্টি হয়ে আসো।
দিন বোঝনা রাত বোঝনা
সময় নাইতো জানা
মন চাইলেই আসছো ধেয়ে
মানছো কাহার মানা।
হাওয়ায়-হাওয়ায় ভেসে বেড়াও
আকাশেতে বাস
তুমি এলে কারো সুখ হয়
কারো সর্বনাশ।
তুমি এসে ডাক যখন
মন থাকেনা ঘরে
সকাল-সন্ধ্যা ডাক তুৃমি
আবার রাতদুপুরে।
মেঘ বালিকা সাতসকালে
মুখটি কেনো কালো?
সারাটা দিন কাঁদবে নাকি-
নেই চোখে যে আলো?


























