ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

জাপানে ২০৫০ সাল নাগাদ প্রতি ৫ পরিবারের ১টিতে বয়স্ক লোক একাকী বাস করবে

  • আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানে ২০৫০ সাল নাগাদ প্রতি পাঁচ পরিবারের একটিতে বাস করবে একাকী বয়স্ক লোক।
শুক্রবার নতুন এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
‘ন্যাশনাল ইন্সস্টিটিউট অব পপুলেশন এন্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ’ প্রতি পাঁচ বছর পর পর তাদের যে গবেষণাপত্র প্রকাশ করে তাতে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ এক কোটি আট লাখ বয়স্ক লোক একাকী বাস করবে যা দেশটির মোট পরিবারের ২০.৬ শতাংশ।
এটি ২০২০ সালের পরিমাণ থেকে বেশি। ওই সময়ে বয়স্ক লোকের একাকী বাস করার সংখ্যা ছিল ৭৩ লাখ ৭০ হাজার যা মোট পরিবারের ১৩.২ শতাংশ।
জাপানে দিনদিনই বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। তরুণদের মধ্যে বিয়ে না করা এবং বিয়ে করলেও সন্তান না নেয়ার প্রবণতার কারণে এমনটি ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে জনসংখ্যার এ পরিস্থিতিকে জাপান সংকট হিসেবেই বিবেচনা করছে। কারণ, বয়স্কদের পেছনে চিকিৎসা এবং কল্যাণ ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনীতিতে এর চাপ পড়ছে।
ইন্সস্টিটিউট বলছে, বর্তমানে বয়স্কদের অনেকের সন্তান কিংবা ভাই বোন রয়েছে যারা তাদের দেখাশোনা করছে। কিন্তু এখন থেকে ৩০ বছর পরে সন্তানহীন একাকী বাস করা বয়স্কদের সংখ্যা বাড়বে এবং তাদের ভাই বোনও তেমন থাকবে না।
এদিকে শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা গেছে, জাপানে ২০২৩ সালে জনসংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার কমে ১২ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে।
এ কারণে জাপান সরকার অর্থপূর্ণ সাফল্য ছাড়াই জনসংখ্যার হ্রাস এবং বার্ধ্যকে ধীর করার উদ্যোগ নিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে ২০৫০ সাল নাগাদ প্রতি ৫ পরিবারের ১টিতে বয়স্ক লোক একাকী বাস করবে

আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪