ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

চাঁদপুরে সর্বজনীন পেনশন স্কিমের ২২৭ বুথ উদ্বোধন

  • আপডেট সময় : ০২:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন
পেনশন স্কিম’ এ প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে।
আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
২২৭টি রেজিস্ট্রেশন হচ্ছে-উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে, দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে, সরকারের সর্বজনীন পেনশন স্কীম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব নিবে। জাতীয় সংসদের প্রণীত আইনের ভিত্তিতে সরকারের পেনশন স্কীমের ওপর আস্থা রেখে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল সচেতন নাগরিকের হতাশামুক্ত জীবনের লক্ষ্যে এ স্কীম গ্রহণ করা উচিৎ বলে মনে করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে সর্বজনীন পেনশন স্কিমের ২২৭ বুথ উদ্বোধন

আপডেট সময় : ০২:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪