ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আব্বাসকে হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ

  • আপডেট সময় : ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার দীর্ঘ ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প এই আমন্ত্রণ জানান।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো নেতার সঙ্গে আলাপ করলেন।

ট্রাম্পের আমন্ত্রণের জবাবে মাহমুদ আব্বাস খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবে বলে জানিয়েছেন। খবর রয়টার্স, বিবিসির।

মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাদাইনা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার শান্তি প্রক্রিয়া ছাড়াও রাজনৈতিক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি মাহমুদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে বেড়ানোর আমন্ত্রণ জানান।’

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র সেয়ান স্পাইসারও মাহমুদ আব্বাসকে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘খুব শিগগিরই ট্রাম্প এবং আব্বাস হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হবেন।’

গত মাসে ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে ট্রাম্প ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার অমীমাংসিত রাষ্ট্র নিয়ে চলা বিরোধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন।

এতে বেশ ক্ষুব্ধ হয় ফিলিস্তিন। তবে ট্রাম্পের ফোনের পর দেশটির নেতারা বলছেন, মাহমুদ আব্বাস তার আলোচনায় পশ্চীম তীরে ইসরাইলি বসতি স্থাপনের বিষয়টি তুলে ধরবেন। এর কারণেই মূলত দুই রাষ্ট্রের মধ্যে সহিংসতা চলছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রেসিডেন্ট আব্বাস শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল রাষ্টের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আব্বাসকে হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ

আপডেট সময় : ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭