ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

লাকীর জন্য ‘তোমার যতো গান’ (ভিডিও)

  • আপডেট সময় : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাকী আখন্দের গাওয়া ও সুর করা বিভিন্ন কালজয়ী গানের কিছু শব্দ-পংক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন একটি গান। এর নাম ‘তোমার যতো গান’। কিংবদন্তি এই শিল্পী ও মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করে এটি গানটি করেছেন কয়েকজন প্রবাসী শিল্পী।

‘বারে বারে যুগে যুগে
থাকবে তোমারই নাম
লেখা হয়ে আছে বুকেরই পাঁজরে
তোমার যত গান!

ভোলা কি যাবে ‘এই নীল মণিহার’
‘আবার এলো যে সন্ধ্যা’
যাবে না ভোলা ‘আজ আছি কাল নেই অভিযোগ রেখো না’
কতো স্মৃতি কতো গান বেঁধেছে এই প্রাণ সুরের মিছিল বলে তাই

ভোলা কি যাবে ‘কবিতা পড়ার প্রহর’ ‘যেখানে সীমান্ত তোমার’
যাবে না ভোলা ‘আমায় ডেকো না
ফেরানো যাবে না ‘ আর’
কতো স্মৃতি কতো গান বেঁধেছে এই প্রাণ সুরের মিছিল বলে তাই’—

তিতাস কাজী ও সঞ্জয় মুখার্জির এমন কথায় গানটিতে সুর দিয়েছেন কাজী তিতাস, কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। তারা হলেন— সুমন শরীফ, এ আই রাজু, মোল্লা বাবু, লাবনী বড়ুয়া, পরশ মনি ও তিতাস কাজী। এতে যৌথভাবে সংগীতায়োজন করেছেন লাবু রহমান ও ফোয়াদ নাসের বাবু। আর ভিডিওটি তৈরি করেছেন শিবলী হাসান।

‘তোমার যতো গান’-এর ভিডিওর দৃশ্য (ছবি: সংগৃহীত)একটি গান নিয়েই প্রকাশ হয়েছে ‘তোমার যতো গান’-এর সিডি। পাশাপাশি ৭ মার্চ শিল্পী তিতাস কাজীর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এর ভিডিও। লন্ডনে ধারন করা ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।

এদিকে গানটি তিতাস তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন। সেখানে ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতাঙ্গনের মানুষেরা। তাদের মধ্যে অন্যতম হলেন— সুরকার-গায়ক আশিকুজ্জামান টুলু, গায়িকা ফাহমিদা নবী, গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীত পরিচালক রাজা কাশ্যফ প্রমুখ।

https://youtu.be/V22phi05MSo

সংগৃহীত‘তোমার যতো গান’ এরই মধ্যে শুনেছেন ও দেখেছেন হাসপাতালে শায়িত লাকী আখন্দ। তার ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু শনিবার (১১ মার্চ) বিকেলে জানান, গানটি পছন্দ করেছেন লাকী আখন্দ। তিনি শিল্পীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। টিংকু এই বার্তা পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্টদের।

টিংকু আরও জানান, এর আগে লাকী আখন্দের চিকিৎসা তহবিল সংগ্রহে কাজ করেছেন তিতাস কাজী ও তার দল। লন্ডনে কনসার্ট করে শিল্পীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাকীর জন্য ‘তোমার যতো গান’ (ভিডিও)

আপডেট সময় : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭