ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

নরসিংদীতে বজ্রপাতে ২ জন নিহত

  • আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / 338
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় (১৭)। আহতরা হলেন সিরাজ মিয়া ও সৌরভ আহমেদ।
স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও কৃষি শ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে কবির মিয়া নামের এক কৃষি শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন। সিরাজ মিয়া ও সৌরভ নামের আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে বজ্রপাতে ২ জন নিহত

আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪