ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সিলেটে তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব ১৪ মার্চ শুরু

  • আপডেট সময় : ০৯:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগাতে আগামী ১৪ মার্চ মঙ্গলবার শুরু হচ্ছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩ দিনব্যাপী চলবে এই উৎসবের প্রথম আসর।
বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। উৎসবে বাছাইকৃত ৭০ টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে তাদের কাছে। এরমধ্যে বাছাই করে ৭০ স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্ছিত্র প্রদর্শনের অনুমোদন হয়েছে।
উৎসবের বিচারকার্য করবেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবের উপদেষ্টা ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।
১৪ মার্চ বিকেল ৫ টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব ১৪ মার্চ শুরু

আপডেট সময় : ০৯:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭