ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কেয়া বন

  • আপডেট সময় : ১১:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 404
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমরান রহমান

চারদিকে সাগর, মাঝখানে কেয়া বন
যেন নিশীথিনী ঘিরে নীল স্বপন।
কখন যে নেমে এলো সন্ধ্যা
সব পাখি ফিরে যায় নীড়ে,
সব খেয়া ভিড়ে তীরে।
ফিরে যায় ঐ পাতাকুড়ানি ,
তার পলকের চাহনি
বনের গভীরে এক মায়াহরিণী ।
চলেছি এই নির্জনে একা,
শোনা যায় দূরের কুহু-কেকা
সাগরের জ্বলোচ্ছাসে আমি নিঝুম দ্বীপ।
দিগন্তে ডুবে যায় সূর্য
মুছে যায় তার কপালের লাল টিপ,
খোপার ঐ রক্তজবা
বুঝি এমনও আঁধারে ছিল প্রদীপ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেয়া বন

আপডেট সময় : ১১:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

ইমরান রহমান

চারদিকে সাগর, মাঝখানে কেয়া বন
যেন নিশীথিনী ঘিরে নীল স্বপন।
কখন যে নেমে এলো সন্ধ্যা
সব পাখি ফিরে যায় নীড়ে,
সব খেয়া ভিড়ে তীরে।
ফিরে যায় ঐ পাতাকুড়ানি ,
তার পলকের চাহনি
বনের গভীরে এক মায়াহরিণী ।
চলেছি এই নির্জনে একা,
শোনা যায় দূরের কুহু-কেকা
সাগরের জ্বলোচ্ছাসে আমি নিঝুম দ্বীপ।
দিগন্তে ডুবে যায় সূর্য
মুছে যায় তার কপালের লাল টিপ,
খোপার ঐ রক্তজবা
বুঝি এমনও আঁধারে ছিল প্রদীপ।