ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রেমালের ঝুঁকিতে ৮৪ লাখ মানুষ

  • আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রেমালের ঝুঁকিতে বাংলাদেশের প্রায় ৮৪ লাখ মানুষ। তার মধ্যে ৫ বছরের কম বয়সী ৭ লাখ ৬০ হাজার শিশু। ৪৩ লাখ নারী এবং এক লাখ ২৭ হাজার ৯৫৬ জন বিকলাঙ্গ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এ কথা বলেছে। তাদের ওয়েবসাইটে দেয়া ৫ পৃষ্ঠার বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া বিভাগ বিপৎসংকেত বৃদ্ধি করেছে। বিশেষ করে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও উপকূলীয় দ্বীপ, চরগুলোর জন্য ১০ নম্বর বিপৎসংকেত দেখাতে বলে। এতে আরও বলা হয়, ভারি বৃষ্টিসহ বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। এতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধসের আশঙ্কা আছে। অবশ্য এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। তার প্রভাবে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বাতাসসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে।

এতে বহু স্থানে পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ইউনিসেফ বলেছে, নিডস অ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপের মতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমালের ঝুঁকিতে ৮৪ লাখ মানুষ

আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪