ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঈদের আগে শিল্প এলাকায় ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা : বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। ঈদের আগে শুক্র ও শনিবার (১৪, ১৫ জুন) সাপ্তাহিক ছুটি এবং রোববার ঈদের জন্য টানা তিন দিন ছুটি। এই সময় ব্যাংক বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বিল পরিশোধের সুবিধার্থে তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জে অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগামী ১৪ থেকে ১৬ জুন সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এছাড়া পোশাক শ্রমিক ও প্রাপ্ত রফতানি বিল পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম মহানগরী ও শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের আগে শিল্প এলাকায় ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা : বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪