ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘সবাই চায় আমি মিনিস্কার্ট পরি, আরও বেশি ক্লিভেজ দেখাই’

  • আপডেট সময় : ০৮:০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 1243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ১৯ বছর বয়সেই বলিউডে পা রাখেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। ২০০১ সালে ‘স্টাইল’ ছবিতে প্রথম তাকে দেখেন দর্শক। এরপর একে একে ‘ঝঙ্কার বিটস’, ‘আপনা সাপনা মানি মানি’র মতো বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু সবকিছু থাকার পরও দর্শকের মনের মনিকোঠায় শক্ত জায়গাটা করে নিতে পারেননি রিয়া।

কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এর উত্তর নিজেই দিয়েছেন রিয়া। তিনি বলেন, সবাই অনস্ক্রিন ‘সেক্সি’ রিয়াকে দেখতে চান। তবে আমি তো তার চেয়েও বেশি কিছু।

রিয়া বলেন, ইন্ডাস্ট্রি সেক্সি শব্দটা থেকে কী বোঝে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সবাই চায় অনস্ক্রিন আমি মিনিস্কার্ট পরি। আরও একটু বেশি ক্লিভেজ দেখাই। কিন্তু তা হলেই কি সেক্সি দেখানো হয়? মনে তো হয় না। আপনি তখনই সেক্সি যখন আপনার খুব সুন্দর একটা পার্সোনালিটি থাকবে।

তিনি বলেন, আমাকে কেউ সেক্সি বলে ডাকলে আমি কিছু মনে করি না। কিন্তু আমি তো তার থেকেই বেশি কিছু।

রিয়া জানান, বলিউডে ডেবিউ ফিল্ম থেকেই তার কাছে একই ধরনের অফার আসে। ফলে হিন্দিতে খুব বেশি ছবি করা হয়ে ওঠেনি। তবে বাঙালি পরিচালকরা অনেক ভাল চরিত্র অফার করেছেন। যেখানে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

রিয়া বলেন, আমি ভুল সময়ে বলিউডে গিয়েছিলাম। অনেক ছোট ছিলাম। ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছুই জানতাম না। কিন্তু এখন অনেক পরিণত হয়েছি। ফলে বুঝতে পারি ঠিক কী আমি চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সবাই চায় আমি মিনিস্কার্ট পরি, আরও বেশি ক্লিভেজ দেখাই’

আপডেট সময় : ০৮:০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭