সংবাদ শিরোনাম ::
মোহনা এন্টারপ্রাইজের আয়োজনে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সেশন-২০’
- আপডেট সময় : ১২:০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 230
বিডিসংবাদ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা ও ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সেশন-২০’ উপলক্ষে ‘মোহনা এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে বিশাল র্যালির আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর মিরপুরে এই র্যালি আয়োজন শেষে বৃক্ষরোপণ, শিশুদের মধ্যে খাবার-পানি বিতরণ এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজনও করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের আর. এস.এম. মো: হাসানুজ্জামান, মোহনা এন্টারপ্রাইজের কর্নধর মো: লিটন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মোহনা এন্টারপ্রাইজের কর্নধর মো: লিটন বলেন, মূলত এটা একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যমে কাস্টমাররা ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান ক্রয় করে নিশ্চিত ক্যাশ ব্যাগসহ দশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।


























