সংবাদ শিরোনাম ::
রঙের দুনিয়া
- আপডেট সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / 268
খালেদা লিপি
পৃথিবীর রঙ্গলীলায়–
আনন্দের স্ফুরণ
দৌড়ঝাঁপের আধিপত্য
ভুল আয়োজন, মিথ্যে প্রয়োজনে
দিক থেকে দিগন্তে ছুটে চলা শেষে
সুখ দুঃখের সুষম বন্টন হলো কি হলোনা
চৈতন্যের গভীরে তাই খেলা করলেও
এখন চিত্রকল্পে
সাড়ে তিন হাত ভূমি ছাড়া আর কিচ্ছু নাই।
নিশিদিন ভাবনায়
মুখোমুখি হবার অপেক্ষায়
আমলনামার।


























