ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

  • আপডেট সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। শনিবার দুপুর ২টা ৪২ মিনিটে শুরু হয় এই সমাবেশ। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় চলছে এ সমাবেশ।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ঢাকা জেলা ছাড়াও এই সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে মিছিলসহকারে সমাবেশে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জাড়ো হতে থাকেন। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে জড়ো হন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের পদপ্রত্যাশী নেতাকর্মীরাও মিছিল নিয়ে আসেন সমাবেশস্থলে। ঢাকা মহানগর ছাড়াও সমাবেশ সফলে আশপাশের জেলা থেকেও এসেছেন নেতাকর্মীরা।

মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক।

সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেত্রী শিরীন সুলতানা, সাইফুল আলম নিরব, ডা. রফিকুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আফরোজা আব্বাস ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

আপডেট সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪