ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খালেদা জিয়া মুক্ত থাকলে দেশে এমন দুর্নীতি হতো না: এ্যানি

  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশে ভারতীয় ট্রেন চলাচল চুক্তি নিয়ে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার ভাষ্য, যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত থাকতেন, এই চুক্তি হতো না।

শনিবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন তাহলে বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতের ট্রেন চলবে এ চুক্তি হতো না। তিনি যদি মুক্ত থাকতেন দেশের আইন ও বিচার বিভাগ স্বাধীন মুক্ত থাকত; দেশে এমন দুর্নীতি হতো না।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরকারকে হুমকি দিয়ে বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন সরকারকে ছাড়বে না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য দিচ্ছেন কমিটির নেতারা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়া মুক্ত থাকলে দেশে এমন দুর্নীতি হতো না: এ্যানি

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪