ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১২৯ রানের লিড পেল টাইগাররা

  • আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৬৭ রানে অলআউট হয়।

৫ উইকেটে ২১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সতর্কভাবে খেলতে থাকেন সাকিব ও মুশফিকুর রহিম। দলীয় ২৯০ রানে আউট হন মুশফিক। ৫২ রান করে লাকমালের বলে আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন এ ডানহাতি ব্যাটসম্যান।

মুশফিকের বিদায়ের পর মাঠে নামেন মোসাদ্দেক। সাকিব এবং মোসাদ্দেক মিলে ১৩১ রানের জুটি গড়ে বাংলাদেশকে লিড এনে দেন। সাকিব নিজের ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির পর তার ইনিংস বড় করতে পারেননি সাকিব।

১১৬ রান করে সান্ডাকানের বলে আউট হন তিনি। সাকিবের ইনিংসটি ১০টি চারের মারে সাজানো। এরপর ভালোই খেলছিলেন মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক। তবে হেরাথের এক ওভারেই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। পরপর দুই উইকেট পড়ে যায়। মিরাজ ২৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের বলেই ০ রান করা মোস্তাফিজ এলবি হন।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মোসাদ্দেক। তিনি ৭৫ রান করে হেরাথের বলে আউট হন।

এর আগে দিনেশ চান্দিমালের ব্যাটিং দৃঢ়তায় ৩৩৮ রানে অলআউট হয় শ্রীলংকা। শ্রীলংকার পক্ষে চান্দিমাল ১৩৮ রান করেন।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৩টি এবং মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায় ও সাকিব আল হাসান প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া তাইজুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ বিকালে হঠাৎ ছন্দপতনে দ্বিতীয় দিনটা নিজেদের করে রাখতে পারেনি টাইগাররা।

দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের জুটিতে আসে ৯৫ রান। এই জুটির বিদায়ের পর দলের হাল ধরেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। তারা ৬২ রানের জুটি গড়েন।

২ উইকেটে তখন বাংলাদেশের স্কোরবোর্ডে জ্বল জ্বল করছিল ১৯২ রান। এরপর সান্ডাকানের এক ওভারেই ছন্দপতন শুরু হয়।

ওই ওভারে ৩৪ রান করা ইমরুল কায়েস সান্ডাকানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের বলেই ০ রান করে আউট হন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা তাইজুল ইসলাম।

পরের ওভারেই দারুণ ব্যাট করা সাব্বির রহমান সুরঙ্গা লাকমালের বলে ধনঞ্জয় সিলভার হাতে ক্যাচ দেন। সাব্বির ৪২ রান করেন।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২৯ রানের লিড পেল টাইগাররা

আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭