ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৭:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে দীর্ঘ ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাঁরা শাহবাগ মোড় থেকে সরে যায়। আজকের অবরোধ থেকে আগামী শনিবার সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে প্রচারণা এবং আগামী রোববার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের মতো আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। আগামীকাল অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো হবে। শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে এবং রোববার ছাত্রধর্মঘট চলবে।’

শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে যান চলাচল করতে পারেনি। তবে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগে থেকে বিকল্প ব্যবস্থা রয়েছে। শুধু শাহবাগের গোলচত্বরে শিক্ষার্থীরা অবস্থান করছে। তাঁদের অবস্থানের ফলে যান চলাচলে বড় কোনো সমস্যা হচ্ছে না।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪