ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মুজিবুর রহমান

  • আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 448
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া হক

ভোরের সূর্যে উকি দেয় কার ছবি
কোন নামে ভীরু হয়ে উঠে বিপ্লবী
চাঁদের আলোতে কার মুখ দেখা যায়
কার তর্জনী পূর্ণিমা জোছনায়।

তারায় তারায় হাঁটি হাঁটি পাও কার
মন ভার কেন সাত ভাই চম্পার
ছায়াপথে ওই আঁকাজোকা কার নাম
কার হুংকারে ‘এবারের সংগ্রাম’।

পোলাপের গালে জলছাপা ওটা কী রে
প্রজাপতি কেন ফিরে আসে ধীরে ধীরে
বাগানবিলাসে টলমলে কার হাসি
কার সুরে বাজে রাখালের মন-বাঁশি।

প্রিয়ার খোঁপায় বাতাসে নাচন তোলে
টুম্পার টোলে কার মায়ামুখ দোলে
কার নির্দেশে ছেলে বলে মাকে টাটা—
কী মোহে ভুললো মৃত্যুর শঙ্কাটা।

আকাশে বাতাসে কার কীর্তিরা ভাসে
কার ডাক শুনি গাজীদের উল্লাসে
লাল সবুজের পতাকায় কার লুক
কার রঙে প্রিয় ঠোঁট লাল টুকটুক।

কার কথা আছে ইতিহাসে ভাস্বর
কার মমতায় নকশি কাঁথার ফোঁড়
বোনের বেনীতে কার রক্তের ফিতে
কার অবদান কবিতা ও সংগীতে।

বাংলাদেশের পরতে পরতে কে সে
ষোলো কোটি মন কোন মোহনায় মেশে
মানচিত্রের শিরায় শিরায় কী ও
কোন অবিনাশী প্রেয়সীর থেকে প্রিয়।

কার গুণগান শেষ করা অপরাধ
জীবনটা কার চেতনার সংবাদ
কে বীর বাঙালি চেতনায় বহমান
আর কেউ নয় মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুজিবুর রহমান

আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

জিয়া হক

ভোরের সূর্যে উকি দেয় কার ছবি
কোন নামে ভীরু হয়ে উঠে বিপ্লবী
চাঁদের আলোতে কার মুখ দেখা যায়
কার তর্জনী পূর্ণিমা জোছনায়।

তারায় তারায় হাঁটি হাঁটি পাও কার
মন ভার কেন সাত ভাই চম্পার
ছায়াপথে ওই আঁকাজোকা কার নাম
কার হুংকারে ‘এবারের সংগ্রাম’।

পোলাপের গালে জলছাপা ওটা কী রে
প্রজাপতি কেন ফিরে আসে ধীরে ধীরে
বাগানবিলাসে টলমলে কার হাসি
কার সুরে বাজে রাখালের মন-বাঁশি।

প্রিয়ার খোঁপায় বাতাসে নাচন তোলে
টুম্পার টোলে কার মায়ামুখ দোলে
কার নির্দেশে ছেলে বলে মাকে টাটা—
কী মোহে ভুললো মৃত্যুর শঙ্কাটা।

আকাশে বাতাসে কার কীর্তিরা ভাসে
কার ডাক শুনি গাজীদের উল্লাসে
লাল সবুজের পতাকায় কার লুক
কার রঙে প্রিয় ঠোঁট লাল টুকটুক।

কার কথা আছে ইতিহাসে ভাস্বর
কার মমতায় নকশি কাঁথার ফোঁড়
বোনের বেনীতে কার রক্তের ফিতে
কার অবদান কবিতা ও সংগীতে।

বাংলাদেশের পরতে পরতে কে সে
ষোলো কোটি মন কোন মোহনায় মেশে
মানচিত্রের শিরায় শিরায় কী ও
কোন অবিনাশী প্রেয়সীর থেকে প্রিয়।

কার গুণগান শেষ করা অপরাধ
জীবনটা কার চেতনার সংবাদ
কে বীর বাঙালি চেতনায় বহমান
আর কেউ নয় মুজিবুর রহমান।