ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি

  • আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

এক ঘণ্টা শাহবাগ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় আগামীকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা।

এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন বৈঠক হবে এবং বিকেল ৬টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সোয়া ৫টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে যান।

সমাবেশ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি

আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪