ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে সংগীত তারকারা

  • আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) পথে নামলেন গানের মানুষেরা। গানে গানে তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের।

বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সংহতি সম্মিলনের আয়োজন করেন ঢাকায় অবস্থানরত বাংলাদেশের সংগীতশিল্পীরা।
এই আয়োজনের সময় ছিলো বেলা ৩টা। জমায়েত শুরু হয় দুপুর ২টা থেকেই। ৩টার আগেই সরোবরে হাজির মাকসুদুল হক, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, শেখ মনিরুল ইসলাম টিপু, লতিফুল ইসলাম শিবলী, রাহুল, জিয়াউর রহমান, আশফাকুল বারি রুমন, জুনায়েদ ইভান, সাকিবসহ আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট ও অ্যাশেজ ব্যান্ডের সদস্যদের অনেকে। সঙ্গে অসংখ্য শিক্ষার্থী, অনুসারী আর অভিভাবকরা।

উপস্থিত অনেকের হাতে শোভা পাচ্ছিলো দারুণ সব গানের বাণী। সঙ্গে চলছিলো গণমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য। কথা বলেছেন মাকসুদুল হক, প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলীরা।

বক্তারা তাদের বক্তব্যে এক দফা দাবি আদায়ের জন্য সবাইকে ছাত্র-জনতার পক্ষে থাকার আহ্বান জানান। এসময় তারা সকল বন্দীদের মুক্তি চান, আর কাউকে গ্রেফতার না করার দাবি জানান। একইসঙ্গে প্রশ্ন রাখেন, শনিবার (০২ আগস্ট) কেন আবারও গুলি চলল?

এরপরেই বারীন্দ্র সরোবর থেকে শিবলী-প্রিন্স মাহমুদের নেতৃত্বে শ্লোগান দিতে দিতে মিছিল বের হয়। এই মিছিল ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পুরো সময়ে তারা শিক্ষার্থীদের এক দফা দাবির পক্ষে স্লোগান দেন।

শহীদ মিনারে এসে সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান। এসময় তারা কণ্ঠে ধারণ করেন প্রতিবাদী গান। তাদের সঙ্গে এসময় গলা মেলান শিক্ষার্থী ও সাধারণ জনতা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে সংগীত তারকারা

আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪