ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বগুড়ায় ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট

  • আপডেট সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায়ছবি: সোয়েল রানা
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে চলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

আজ রোববার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বড়গোলা, ঝাউতলা ও থানা মোড় এলাকায় বিক্ষোভ চলে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ছাড়া দুপচাঁচিয়া থানা ঘেরাও এবং আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।

সকাল থেকেই বিক্ষোভকারীরা বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কসহ বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে মিছিল করেন। এদিকে আন্দোলনকারীরা দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাতমাথা এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট

আপডেট সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪