ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পালালেন অরুণা বিশ্বাস

  • আপডেট সময় : ০৭:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
সেন্সরবোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ^াস দেশ ছেড়ে কানাডায় পালিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন সূত্র জানিয়েছেন প্রথমে তারা তাকে চ্যালেঞ্জ করে পরে তিনি কানাডার নাগরিকত্ব প্রমাণ দিলে কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেন।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট ‘আমরা সর্বদাই শান্তির পক্ষে’- স্লোগানের ব্যানার হাতে নিয়ে এফডিসিতে মানববন্ধনে অন্যান্যের সঙ্গে অরুণাকেও দেখা গেছে। এদিন অরুণা সারাদেশে শিক্ষার্থীদের হতাহতের বিচার না চেয়ে পুলিশ হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন। বলেন ‘পুলিশ ভাইদের মেরে যারা লাশ ঝুলিয়ে রেখেছে তাদের বিচার চাই। আমরা ছাত্রদের পক্ষে আছি। কিন্তু কিছু মানুষ আগুনে ঘি ঢালছে এটা আপনাদের মাথায় রাখতে হবে।’
মানববন্ধনে এদিন চিত্রনায়িকা অঞ্জনা রহমানও বক্তব্য দেন। বলেন, ‘সব হত্যার বিচার হবে। আমি একজন মা হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে চাইবো না দেশ ধ্বংস হোক। এর পেছনে কারা আছে সরকার জানে, আমরাও জানি। এখানে ঢাল হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা।’
রোকেয়া প্রাচী বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে চক্রান্ত করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে একটি মহল। তাদের আমরা আপনারা সবাই চিনি। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক-পুলিশ কেউই।’
চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। এটি এখন তৃতীয় পক্ষের হাতে চলে গেছে। এরপর থেকে ধ্বংসের পরিকল্পনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর ছাত্র আন্দোলন নেই। তাই চলচ্চিত্রের সূতিকাগার থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করছি। এই দেশে আমরা শান্তি চাই। চলচ্চিত্র পরিষদ সবসময় শান্তির পক্ষে।’
ওই মানববন্ধনে চিত্রনায়িকা রত্না, প্রযোজক আলিমুল্লাহ খোকন, সংগীতশিল্পী-পরিচালক এসডি রুবেল, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, বজলুর রাশেদ চৌধুরী, এসএ হক অলিক, মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পালালেন অরুণা বিশ্বাস

আপডেট সময় : ০৭:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪