ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

টেস্টে পাঁচ রেটিং বেড়েছে বাংলাদেশের : দুই রেটিং কমেছে শ্রীলঙ্কার

  • আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও শ্রীলঙ্কাকর মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়। এই ড্র’তে উপকার হয়েছে বাংলাদেশের। আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ উন্নতি না হলেও, রেটিং পাঁচ বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে, দুই রেটিং কমে গেছে শ্রীলংকার। তবে আগের অবস্থানেই রয়েছে দু’দল।

৬১ রেটিং নিয়ে নবমস্থানে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ। সিরিজ ড্র করে পাঁচ রেটিং বাড়িয়ে নিয়েছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৬৬। অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন ৩। ক্যারিবীয়দের সংগ্রহে আছে ৬৯ রেটিং।

৯২ রেটিং নিয়ে সপ্তমস্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে লড়াই করে শ্রীলংকা। টেস্ট সিরিজ ড্র হওয়ায়, দুই রেটিং হারিয়েছে তারা। তাদের রেটিং এখন ৯০।

টেস্ট র‌্যাংকিং নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১২১ রেটিং নিয়ে শীর্ষেই আছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকার রেটিং ব্যবধান দুই। চতুর্থ থেকে ষষ্ঠস্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্টে পাঁচ রেটিং বেড়েছে বাংলাদেশের : দুই রেটিং কমেছে শ্রীলঙ্কার

আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭