ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন

  • আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য চলচ্চিত্রকার বদিউল আলম খোকনকে আহবায়ক এবং শক্তিমান খল অভিনেতা শিবা শানুকে সদস্য সচিব করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব খোকন বলেন, ‘কমিটি গঠিত হয়েছে বা চূড়ান্ত হয়েছে এমনটা বলা যাবে না। আমরা আলোচনা করছি। অনেকেই এক হয়েছি এই প্লাটফর্মে। চলচ্চিত্রে দিনের পর দিন যে বৈষম্য চলেছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো দূর করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছি আমরা। ’
শিবা সানু বলেন, এই প্ল্যাটফর্মের আওতায় আমরা চেষ্টা করবো সকলকে এককাতারে আনার। রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তার মানে এই নয় তার শিল্পবোধকে আমি হত্যা করবো। তবে যারা শিল্পীত জায়গা থেকে জনতার হয়ে সবসময় রাজপথে ছিলেন, ভয়েস দিয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতিনিধিত্ব করতে চাই।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় দেড় শতাধিক শিল্পী ও কলাকুশলীদের তালিকা করা হয়েছে এই কমিটির জন্য। তবে কার্যকরী কোনো কমিটি এখনো তৈরি হয়নি। যতদিন সেই কমিটি গঠিত না হবে ততদিন বদিউল আলম খোকন আহ্বায়ক হিসেবে কাজ করবেন।
এ নির্মাতা সম্প্রতি ‘ভয়ংকর আয়নাঘর’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন।

বিডিসংবাবদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন

আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪