ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সন্ত্রাসীরা বিকল্প রাজত্ব কায়েম করেছে: খালেদা

  • আপডেট সময় : ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। পৃথিবীর নানা দেশে সন্ত্রাসীরা দুর্বিনীত পন্থায় বিকল্প রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য। এরা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ রুদ্ধ করে দিতে উঠেপড়ে লেগেছে।

যুক্তরাজ্যের লন্ডনে অধিবেশন চলার সময় পার্লামেন্ট ভবনের বাইরে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া।

বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকাণ্ড সমাজজীবনকে আতঙ্কিত ও নির্বিকার করে তুলেছ। এদের উপর্যুপরি নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বিভৎসতা বিশ্ববাসী অবলোকন করছে,তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে।

খালেদা জিয়া বলেন,এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। এরা মানবসভ্যতার সব কীর্তি ধুলায় নিশ্চিহ্ন করে দিয়ে আদিম বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চাচ্ছে। এরা মধ্যযুগের বর্বর হিংস্রতার অনাবৃত কুৎসিত রুপ। এদের দমন করতে এই মূহুর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারের মধ্যে নিপতিত হবে।

তিনি বলেন, লন্ডনের সন্ত্রাসী ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও নারীসহ নিরীহ মানুষ যারা হতাহত হয়েছেন তাতে বেদনার্ত যুক্তরাজ্যবাসীর মতো আমিও সমব্যথী।

ধৈর্য ও সাহসিকতার সাথে এই ঘটনা মোকাবেলা ও অপরাধীদের শাস্তি বিধানে যুক্তরাজ্য সরকার সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়া।

নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি নিজে ও বিএনপি এ ঘটনায় যুক্তরাজ্যের জনগণের পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি চেয়ারপরসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাসীরা বিকল্প রাজত্ব কায়েম করেছে: খালেদা

আপডেট সময় : ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭