ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জঙ্গি হত্যা নিয়ে র‌্যাব ও পুলিশের বক্তব্যে মিল নেই: ফখরুল

  • আপডেট সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আশকোনায় যাকে জঙ্গি বলে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনার তথ্যের সঙ্গে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্ণনার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাসানী ভবনে বিএনপি ঢাকা মহানগর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি বলে যাদের ধরেন, তাদেরই ক্রসফায়ারে মেরে ফেলেন। তাদের ধরেন, তদন্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য বের হয়ে আসুক। কারা মদদ দিচ্ছে, কারা করছে। আমরা চাই, একইসঙ্গে পুরো জাতি চায় জঙ্গিবাদ নির্মূল করা হোক। কিন্তু আপনারা সেটা করছেন না, আর করবেনও না।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন পর পর বলেন জঙ্গিবাদ নির্মূল হয়ে গেছে। তাহলে জঙ্গিবাদ বাড়ছে কেন? তাহলে এই ঘটনা ঘটছে কেন?

জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল রহস্য হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই এভাবে জঙ্গিবাদের ধোঁয়া তোলে, তারপর দেখবেন বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি যে হবে না এটা পানিসম্পদ মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। তবে কোন চুক্তি হবে। যে চুক্তি আমাদের স্বাধীনতাবিরোধী, অর্থনীতি ধ্বংস হবে, নিজেদের দাসত্বে পরিণত করবে; এমন চুক্তি। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ড এবং থানা থেকে নেতারা বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন। পরে কার্যালয়ের সামনে থেকে প্রেসক্লাব অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করা হবে। তবে মিছিলের পথ পরবর্তীতে পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গি হত্যা নিয়ে র‌্যাব ও পুলিশের বক্তব্যে মিল নেই: ফখরুল

আপডেট সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭