ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এনিগমার টিভির লাইভে গাইবেন পম্পি সরকার

  • আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
দিনাজপুরের মেয়ে পম্পি সরকার। পারিবারিক গানের আবহে বড় হওয়া। সে সুবাদে পেশাগত জীবনেও একজন গানের শিক্ষিকা এই কণ্ঠশিল্পী। বাচ্চাদের গান শেখাতে ভীষন ভালোবাসেন তিনি। মূলত আধুনিক ও নজরুল সঙ্গীততার ভালোবাসার জায়গা।

সঙ্গীতে অনুপ্রেরণাও পেয়েছেন বাবার কাছ থেকেই। সঙ্গীতে আদর্শ শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানের হাতেখড়ি অর্চনা রাণী রায়ের কাছে। পরবর্তীতে নজরুল সঙ্গীতে তালিম নেন পলাশ দাসের কাছে। বর্তমানে পম্পিশাস্ত্রীয় সঙ্গীত ও গজলে তালিম নিচ্ছেন ফরহাদ আহমেদের কাছে এবং নজরুল সঙ্গীতে ড. শহিদুল ইসলাম খানও রেখা সাহার কাছে।

কথোপকথনে সঙ্গীতপ্রেমি পম্পি জানান, সঙ্গীতজীবনে বাধা এসেছে বহুবার কিন্তু পারিবারিকভাবে পূর্ণ সহযোগিতা তাকে বারবারই ফিরিয়ে এনেছে সঙ্গীতে।

এই শিল্পীর প্রথম মৌলিক গান ‘হয়নি বলা তোমায় ভালোবাসি’। প্রথম গানের অ্যালবামের কাজ চলছে পম্পির। তার সাম্প্রতিক কাজ নজরুল সঙ্গীত নিয়ে। বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান আছে তার। পম্পি সরকার অফিসিয়াল নামে ইউটিউব চ্যানেলে নিয়মিত তার মৌলিক গানগুলো শুনতে পান দর্শকশ্রোতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘প্রিয় কন্ঠ-২০২১’- এ ফাইনালিস্ট হয়েছিলেন পম্পি সরকার। রংপুর বেতারে নজরুল সঙ্গীত ও আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী তিনি।

এনিগমা টিভির নিয়মিত গানের আয়োজন ‘আজ গানের দিন’ এর সিজন-৩-এ দেখা যাবে পম্পি সরকারকে। আগামী ২৯ সেপ্টম্বর (রবিবার) রাত ৮টায় ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় সরাসরি দেখা যাবে এই আয়োজন। অনুষ্ঠানে গান ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে দেখা যাবে।
এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

বিডিসংভাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনিগমার টিভির লাইভে গাইবেন পম্পি সরকার

আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪