ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

জসিম উদ্দিন আকাশের কথায় গাইলেন বর্ণালী-টুটুল

  • আপডেট সময় : ০৬:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
এ সময়ের গায়িকা বর্ণালী সরকার। সংস্কৃতি পরিবারে তার বেড়ে ওঠা। যার কারণে গানের প্রতি রয়েছে তার অন্যরকম ভালো লাগা। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফর্ম করেন তিনি। অন্য শিল্পীর গান কভার করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই তরুণী।
প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বর্ণালী সরকার। গানের শিরোনাম ‘সেই মানুষটা তুমি’। জসিম উদ্দিন আকাশের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য্য। গানটিতে বর্ণালীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মাসুদ টুটুল। সম্প্রতি টি জে স্টুডিও গানটির রেকর্ডিং হয়েছে। খুব শিগগিরই বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বর্ণালী বলেন, ‘আমার মা খুব ভালো গান করতেন তার কাছ থেকে ছোটবেলায় গান শেখা। তখন থেকেই আমার গানের প্রতি অন্যরকম টান। সেই আগ্রহ থেকে গানের তালিম নেই। পছন্দের শিল্পীদের গান কভার করতাম। যারাই আমার গান শুনতেন পছন্দ করতেন। তারা আমাকে উৎসাহী করতেন। তারই ধারাবাহিকতায় বিডি২৯ মাল্টিমিডিয়া আমার স্বপ্ন পূরণে সুযোগ করে দিয়েছেন। এ জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা। আশা করছি, আমাদের গানটি সবার ভালো লাগবে।’
মাসুদ টুটুল বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। বর্ণালী নবীন হিসেবে ভালো গেয়েছেন। আমরা চেষ্টা করেছি দর্শকদের সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, ‘সেই মানুষটা তুমি’ প্রকাশ্যে এলে সবার ভালো লাগবে।’
গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, ‘আমি সবসময় নবীনদের সুযোগ দেই। বর্ণালীর কয়েকটি গান শুনে ভালো লেগেছে। সময়ের চাহিদার কথা মাথায় রেখেই এই গানটি তৈরি হয়েছে। আশা করছি, সবার ‘সেই মানুষটা তুমি’ পছন্দ হবে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জসিম উদ্দিন আকাশের কথায় গাইলেন বর্ণালী-টুটুল

আপডেট সময় : ০৬:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪