ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গত এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা ইসরাইলের

  • আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা উপত্যকায় গত এক বছরে ৪০ হাজারের বেশি স্থাপনায় বোমাবর্ষণ করেছে ইসরাইল। এ সময় তারা হামাসের ৪ হাজার ৭০০টি টানেলের মুখ খুঁজে পেয়েছে এবং এক হাজারটি রকেট লঞ্চার সাইট ধ্বংস করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংকলিত এক স্মারকে এই তথ্য উল্লেখ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সৈন্য জানিয়েছেন, ইসরাইলের সামরিক বাহিনীর হিসাব মতে, চলমান যুদ্ধে ৭২৬ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৩৮০ জন ৭ অক্টোবরের হামলায় আর ৩৪৬ জন ২৭ অক্টোবরের পর মারা গেছে। এই যুদ্ধে আহত হয়েছে ৪ হাজার ৫৭৬ সৈন্য।

অপারেশনাল দুর্ঘটনার ফলে ৫৬ জন সেনা মারা গেছে। এটি সামরিক বাহিনীর হিসাবে উল্লেখ করা হয়নি।

৭ অক্টোবর বার্ষিকী উপলক্ষ্যে সংরক্ষিত স্মারক মতে, ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে তিন লাখ সংরক্ষিত সৈন্যকে বাহিনীতে যুক্ত করেছে। এদের মধ্যে ৮২ শতাংশ পুরুষ ও ১৮ শতাংশ নারী রয়েছে। তাদের প্রায় অর্ধেকের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে।

এই যুদ্ধ গাজা থেকে ইসরাইলে ১৩ হাজার ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে আরো ১২ হাজার ৪০০টি। এছাড়া ৬০টি গুলি সিরিয়া থেকে, ১৮০টি ইয়েমেন থেকে এবং ৪০০টি ইরান থেকে ছোড়া হয়েছে।

স্মারকে আরো বলা হয়েছে, ইসরাইল লেবাননে আট শতাধিক মানুষ হত্যা করেছে। এছাড়া স্থল পথে ছয় হাজার লক্ষ্যবস্তুতে এবং আকাশ পথে ৪ হাজার ৯০০ স্থাপনায় হামলা করেছে।

গত এক বছরে ইসরাইল পশ্চিমতীর এবং জর্দান উপত্যকা থেকে পাঁচ শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত এক বছরে আটজন ব্রিগেড কমান্ডার, ৩০ ব্যাটালিয়ন কমান্ডার এবং ১৬৫ কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এতে ১২০০ জন ইসরাইলি নিহত এবং ২৫০ জন বন্দী হয়। এখনো হামাসের হাতে ১০০ জনেরও বেশি ইসরাইলি বন্দী রয়েছে।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গত এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা ইসরাইলের

আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪