ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আটক : র‍্যাব

  • আপডেট সময় : ০২:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 374
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তাঁর সহযোগী জহিরুলকে আটক করেছে র‍্যাব।র‍্যাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় বলা হয়, গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করে র‍্যাব-১।

র‍্যাবের বিবরণ অনুযায়ী, আটক হওয়া আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির ইউনুসের ছেলে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে ঘরে ঢুকে গুলি করে সাংসদ মনজুরুলকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আটক : র‍্যাব

আপডেট সময় : ০২:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭