ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড

  • আপডেট সময় : ০১:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সকল প্রক্রিয়া শেষে প্রথমবারের মতো ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। কয়েক মাস আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল দেশটি।

বুধবার (৭ অক্টোবর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড ফিলিস্তিনের পূর্ণ মর্যাদাসম্পন্ন প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এর আগে গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা বলেছিল। পরে গত ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

সূত্রটি আরো জানায়, এরপর ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরকে আবাসিক দূতাবাস স্থাপনের অনুরোধ জানায় আয়ারল্যান্ড। সেখানে ড. ওয়াহবা আব্দুল মাজিদকে নেতৃত্বে রাখার প্রস্তাব দেয়া হয়েছিল। সকল প্রক্রিয়া শেষে অবশেষে দূতাবাস স্থাপন এবং রাষ্ট্রদূত নিয়োগ সম্পন্ন হলো।

আইরিশ টাইমস অনুসারে, আয়ারল্যান্ডও পশ্চিমতীরের রামাল্লায় একটি দূতাবাস স্থাপন করেছে। সেটি আগে তাদের প্রতিনিধি অফিস ছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড

আপডেট সময় : ০১:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪