ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শারজায় বাংলাদেশের লজ্জার রেকর্ড!

  • আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভালো নেই বাংলাদেশ ক্রিকেট। পাড় করছে দুঃসময়। তিন ফরম্যাটের কোনোটাতেই নেই ছন্দে, টানা আট ম্যাচে অধরা জয়ের মুখ। যেখানের হারের চেয়েও দৃষ্টিকটু হারের ধরনে, নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারছেন না শান্তরা, করছেন অসহায় আত্মসমর্পণ।

সবশেষ বুধবার আফগানিস্তানের বিপক্ষে হার যেন তার উদাহরণ। ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না হয় শক্তির পার্থক্য, কিন্তু আফগানিস্তানের বিপক্ষেও লড়াই করতে না পারার ব্যর্থতা ভুলে যাওয়া বেশি কঠিন।

২০১৫ সালের আগের সময়ে বাংলাদেশ দল যখন মাঠে নামতোই নিশ্চিত হার জেনে, এক-দু’টি জয় হয়ে উঠতো বিশাল প্রাপ্তি। এখন যেন অনেকটা সেই পথেই হাঁটছে বাংলাদেশ। সমর্থকদের মাঝেও তাই কমে এসেছে রেশ।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও করতে পারেনি প্রতিদ্বন্দ্বিতা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পারেনি স্মরণীয় কিছু করতে। ধারা ধরে রেখেছে আফগানদের বিপক্ষেও।

শারজায় সিরিজের প্রথম ম্যাচে বুধবার ৯২ রানে হারে বাংলাদেশ। রশিদ খানদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে যায় ১৪৩ রানে। যা আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ৪ ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় হার।

এদিকে বাড়ছে শারজায় বাংলাদেশের জয়ের অপেক্ষা। ‘অপয়া’ এই ভেন্যুতে এখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। এক-দু’বার নয়, শারজায় বাংলাদেশ হেরেছে টানা নয় ম্যাচে। ৩৪ বছরেও জয়টা মরীচিকাই হয়ে রইল।

এক ভেন্যুতে কোনো ম্যাচ না জিতে কিংবা ড্র না করে বাংলাদেশ সবচেয়ে বেশিভাগ হেরেছে শারজাতে। একই রেকর্ড আছে নিউজিল্যান্ডের মাঠ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেও। এই দু’মাঠে জয় এখনো অধরা টাইগারদের।

অবশ্য ক্রাইস্টচার্চকে পেছনে ফেলার ‘সুবর্ণ’ সুযোগ আছে এই সিরিজই। শনিবার আফগানিস্তানের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হেরে গেলে শারজা ছাড়িয়ে যাবে ক্রাইস্টচার্চকে। গড়বে এক ভেন্যুতে সবচেয়ে বেশিবার হারের রেকর্ড।

যা শুধু নিছকই কোনো রেকর্ড না, হবে বিশ্ব রেকর্ডও বটে। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে শতভাগ হারের রেকর্ডটা এখন কেবল মালদ্বীপের। তারা টানা ১০টি ম্যাচ হেরেছে ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

আর মাত্র একটা হার বাংলাদেশকে বসিয়ে দিতে পারে মালদ্বীপের পাশে, লজ্জার রেকর্ডে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শারজায় বাংলাদেশের লজ্জার রেকর্ড!

আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪