ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাইডেনের সাথে বুধবার সাক্ষাত করবেন ট্রাম্প

  • আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউজে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। এর আগেই রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর বাইডেন সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার হোয়াইট হাউস জানায়, বাইডেন ও ট্রাম্প বুধবার বেলা ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।

উল্লেখ্য, ৫ নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে ট্রাম্প ঐতিহাসিকভাবে হোয়াইট হাউজে প্রবেশের পথ নিশ্চিত করেন।

৭৮ বছর বয়সী ট্রাম্প আগের তুলনায় এবার আরো বেশি পার্থক্যে জয়লাভ করেন যদিও তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দায়িত্বে থাকার সময়ে দুটি অভিশংসনের মামলাও ছিল।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, ভোটদাতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে অর্থনীতি ও মুদ্রস্ফীতি যা কোভিডের প্রেক্ষাপটে বাইডেনের সময়ে বৃদ্ধি পায়।

৮১ বছর বয়সে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে বাইডেন জুলাই মাসে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর বাইডেন তাকে অভিনন্দন জানান।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেনের সাথে বুধবার সাক্ষাত করবেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪