ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘ভয়ংকর উদ্দেশ্যে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক’

  • আপডেট সময় : ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে সমঝোতা স্মারকের পেছনে ভয়ংকর উদ্দেশ্য লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রতিরক্ষা সমঝোতা স্মারকে একে অন্যকে সহযোগিতার কথা বলা আছে। কিন্তু সত্যিকার অর্থে এসবের পেছনে ভয়ংকর উদ্দেশ্য লুকিয়ে আছে। যা সরকার প্রকাশ করছে না। এটা বাংলাদেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয় সামনে আসায় জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। জঙ্গিবাদ দমনে সরকার কেন বিএনপি’র ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না, তা আজ সবার কাছে সুষ্পষ্ট।’

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে হুমকি-ধামকির খবর পাওয়া যাচ্ছে। এবিষয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সিইসি মুখে বলছেন এক কথা আর বাস্তবে করছেন উল্টোটা।

ভোটাররা যাতে ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ভয়ংকর উদ্দেশ্যে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক’

আপডেট সময় : ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭